তারকার টি-টোয়েন্টি

স্পর্শিয়া। ছোটবেলায় ইচ্ছে ছিল পরিচালক হবেন। কিন্তু একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে এসে পাল্টে গেল সব
স্ট্রেট বল
প্রিয় মানুষ
মা
রাস্তার পাশের পছন্দের খাবার
ফুচকা
ক্যামেরার সামনে প্রথম দিন
এয়ারটেলের বিজ্ঞাপন। উফ্! ভীষণ মনে পড়ে সেই দিনটা!
ছোটবেলায় ইচ্ছা ছিল
পরিচালক হব
গুগলি
একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম...
আমার গ্যারেজে ১৯৬৯ মডেলের একটা লাল রঙের ডজ চার্জার (গাড়ি)!
ছেলেমানুষি ভাবনা
এ মুহূর্তে আমার সামনে একটা খোলা মাঠ। সেখানে দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করছে!
যে কথাটা দিনের মধ্যে সবচেয়ে বেশি বলি
‘খিদা লাগছে’
যার ক্লোন বানিয়ে বাসায় রাখতে চাই
ক্লোন চাই না। আস্ত মানুষটাকে তুলে আনতে চাই—জনি ডেপ!
বাউন্সার
আমার দোষ
অনেক জেদি। এতটাই যে কখনো কখনো ‘বেয়াদব’ শব্দটা শুনতে হয়।
প্রথম প্রেম
ক্লাস সিক্সে!
সে আমার মন ভেঙেছে
আমার মন কেউ ভাঙেনি। কিন্তু আমি অনেকের মন ভেঙেছি।
আমার পাওয়া সবচেয়ে বিচিত্র প্রেমের প্রস্তাব
বাসার সামনে রাস্তা বন্ধ করে, অনেক মোমবাতি জ্বালিয়ে একটা ছেলে প্রপোজ করেছিল। মজার ছিল ব্যাপারটা!
ফুল টস
যে কাজটা সবচেয়ে ভালো পারি
মানুষকে পচাতে পারি
সবচেয়ে আনন্দের দিন
প্রতিদিন
সারা রাত গল্প করার মতো বন্ধু
কেউ নেই। রাতে একা থাকতে ভালো লাগে।
শ্রেষ্ঠ উপহার
দর্শকের ভালোবাসা
পাওয়ার প্লে
নিজের অভিনীত প্রিয় চরিত্র
আনিকা (উজান গাঙের নাইয়া)
নিজের অভিনীত যে চরিত্রের সঙ্গে সুযোগ পেলে দেখা করতাম
মাইশা (ইম্পসিবল ফাইভ)
প্রথম যেদিন নিজেকে তারকা মনে হলো
এয়ারটেলের বিজ্ঞাপনচিত্র প্রচারিত হওয়ার পর একটা কনসার্টে গিয়েছিলাম। সেখানে যখন আমার চারদিকে ভিড় জমে গেল, তখনই প্রথম মনে হলো...
পত্রিকায় প্রথম নিজের ছবি
খুব ছোটবেলায়। আমার মা সাংবাদিক ছিলেন। তাঁর লেখা কোনো ফিচারেই বোধ হয় প্রথম ছাপা হয়েছিল।
মো. সাইফুল্লাহ