তারকালাপে অনন্ত-বর্ষার আলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকাদের নিয়ে আরটিভির প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘প্রাণ মিঃ ম্যাংগো তারকালাপ’-এ এবার অতিথি হয়ে আসছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি এম এ জলিল অনন্ত ও বর্ষা। চ্যানেলটির বরাতে জানা গেছে, অনুষ্ঠানের এবারের পর্বে পেশা জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলবেন অনন্ত ও বর্ষা। এ ছাড়া শোবিজের নানা বিষয় নিয়ে তাঁরা আলোচনা করবেন। পাশাপাশি এই দুই তারকার কাছের মানুষরা কথা বলবেন তাঁদের সম্পর্কে। আলাপচারিতার ফাঁকে ফাঁকে টেলিফোনে দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন অনন্ত ও বর্ষা। সুমন মাহমুদের প্রযোজনায় আরটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে।