তারা ঝলমলে বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারা ঝলমলে বিয়ের আসর খুব কম দেখেনি বলিউড। কিন্তু ইমরান-অবন্তিকার বিয়ের অনুষ্ঠান অন্য সব অনুষ্ঠানকে ছাড়িয়ে দারুণ উজ্জ্বল হয়ে থাকল। শাহরুখ-সালমান-আমির—বলিউডের সবচেয়ে প্রভাবশালী তিন খানকে একসঙ্গে একই অনুষ্ঠানে হাজির হওয়ার মতো মহা দুর্লভ ঘটনাটা ঘটেছে এই শাদি আসরেই। বিড়লা থেকে আম্বানি—বাদ যায়নি ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী মহলও। বলা বাহুল্য, সবাইকে এক ছাদের নিচে জড়ো করার পেছনের মানুষটি আসলে আমির খান। ভাগনে ইমরানের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চাননি তিনি। ওয়েবসাইট।