তারা টিভি বন্ধ হওয়ার আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতার টিভি চ্যানেল তারা নিউজ ও তারা মিউজিকের আবারও বন্ধ হওয়ার আশঙ্কা আছে। জানা গেছে, এ দুটি চ্যানেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি চ্যানেল দুটির নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার সম্প্রচার বন্ধ এবং লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছেন তথ্যসচিব ইউ কে ভার্মা।টিভি চ্যানেল দুটির বিরুদ্ধে অভিযোগ, সরকারকে না জানিয়ে তারা নিউজ ও তারা মিউজিক চ্যানেলের পরিচালকমণ্ডলীতে তিনজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সারদা গোষ্ঠীর মালিকানাধীন তারা নিউজ ও তারা মিউজিক চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ হওয়ার উপক্রম হলে সম্প্রতি তা অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।