তারা তিন গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন অয়ন, কাব্য ও বাঁধন
তিন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন অয়ন, কাব্য ও বাঁধন

রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’ সিরিজের কিশোর, মুসা আর রবিনের চরিত্রে অভিনয় করবেন অয়ন, কাব্য ও বাঁধন। কয়েক ধাপের বাছাইয়ের পর তাদের চূড়ান্ত করা হয়েছে। তিন গোয়েন্দা সিরিজ নিয়ে ধারাবাহিক নাটক তৈরি করছে মাছরাঙা টিভি। ধারাবাহিকটির শুটিং শুরু হবে ১৪ মে। শুরুতে শুটিং হবে কক্সবাজার আর বান্দরবানের বিভিন্ন স্থানে।
হরলিকস নিবেদিত ধারাবাহিক নাটক তিন গোয়েন্দার কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক। চিত্রনাট্য তৈরি আর পরিচালনা করছেন আবুল হোসেন। মাছরাঙা টিভি সূত্রে জানা গেছে, কিশোর, মুসা আর রবিনের চরিত্রের জন্য অনেক দিন থেকেই নতুন মুখ খোঁজা হয়। তিন সহস্রাধিক আবেদনপত্রের মধ্য থেকে ৫০০ জনকে প্রাথমিক বাছাই করা হয়। তাদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে ১০ জনকে নিয়ে শুরু হয় গ্রুমিং সেশন। সেখান থেকে সেরা তিনজনকে চূড়ান্ত নির্বাচন করা হয়। বাকি সাতজনও অভিনয় করবেন এই ধারাবাহিকে। এখন সবাই চূড়ান্ত মহড়ায় অংশ নিচ্ছেন।