তারাদের মজার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত মজার ঘটনাই না ঘটে মানুষের জীবনে! ছোট্ট ঘটনা, অথচ তার রেশ রয়ে যায় মনে। এবার আনন্দ ঈদসংখ্যায় পাঁচ তারকার জীবনে ঘটে যাওয়া সে রকম পাঁচটি মজার ঘটনা তুলে আনা হলো।শাকিব খানঈদের ঠিক ১৫ দিন আগে ব্যাংককে গিয়েছিলাম নাম্বার ওয়ান শাকিব খান ছবির শুটিং করতে। ঈদের দিনও সেখানে শুটিং করতে হবে। দুপুরের দিকে শুটিং শুরু হলো। সেদিন শুটিংয়ের দৃশ্যটা এমন ছিল যে আমার সঙ্গে রাস্তায় সন্ত্রাসীদের মারামারি হচ্ছে। ক্যামেরা দূরে। আমি গাড়ি চালিয়ে আসছি, এ সময় আমার গাড়ির গতি রোধ করে কয়েকজন মোটরসাইকেল আরোহী। আমি তাদের সঙ্গে মারামারি শুরু করি। আমরা ব্যাংকক পাতায়া হাইওয়ে রাস্তায় শুটিং করছিলাম। পাশেই ছিল একটি গ্রাম। সেখানকার মানুষজন মনে করেছে যে আমার ওপর হয়তো কেউ আক্রমণ করেছে। এই ভেবে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ তো সাইরেন বাজিয়ে তিন-চারটি গাড়ি নিয়ে উপস্থিত। তারা হাতেনাতে কয়েকজন ফাইটারকে ধরে ফেলল। কিছুতেই আমরা বোঝাতে পারছি না যে এটা সিনেমার শুটিং। আমার কপালে দেখানো হয়েছিল যে রক্ত বের হচ্ছে। আসলে ওটা ছিল এক ধরনের রং। ওরা তো ভেবেছে যে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরে পরিচালক ও শুটিং ইউনিটের সবাই এগিয়ে এসে তাদের ক্যামেরা দেখালেন। কাজ করার অনুমতিপত্র দেখানো হলো। পুলিশ এবার বুঝল ব্যাপারটা। নিজেদের বোকামি বুঝতে পেরে তারা নিজেরাই দুঃখ প্রকাশ করল। আর আমরা তো হাসতে হাসতে শেষ।পূর্ণিমাএকদিন হঠা ৎ করেই খবর পেলাম যে কে একজন নাকি বলেছে, আমি যদি তাকে সাক্ষা ৎ না দিই, তবে সে আত্মাহুতি দেবে। কথাটি শুনে মনে হয়েছিল কোনো পাগল ছেলে হয়তো এমন খবর পাঠাচ্ছে। দুই দিন পরই সারা যাকের ফোন করলেন। সিলেট থেকে একজন এসেছেন। তিনি নাকি আমার জন্য চারতলা থেকে লাফ দিয়েছেন। কথাটা শুনেই বিচলিত হলাম। বলে কী? আমি তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি এ তো কোনো ছেলে নয়, একটা মেয়ে। কোনো মেয়ে যে আমার জন্য এতটা পাগল হতে পারে, তা আমার ভাবনায় ছিল না। আমি হাসব, না কাঁদব বুঝতে পারছিলাম না। মেয়েটির কাছে গিয়ে দেখি হাতে প্লাস্টার। বললাম, হাতে কী হয়েছে? বলল, ছাদ থেকে লাফ দিয়েছিল, হাত ভেঙে গেছে।লাফ দিয়েছ কেন?ওর কাছে নাকি আমার ছবিওয়ালা ৫০০ ভিউকার্ড ছিল। সেই ভিউকার্ড নিয়ে আশ্রমের একটি মেয়ের সঙ্গে ওর কথা-কাটাকাটি হয়েছে। মেয়েটি নাকি ওকে বলেছে, ‘তুই যে পূর্ণিমাকে এত ভালোবাসিস, তাঁর প্রমাণ কী?’ মেয়েটি বলেছে, ‘আমি জীবন দিয়ে দিতে পারি।’ তখন অন্য মেয়েটি বলেছে, ‘তাহলে ছাদ থেকে লাফ দে তো।’ সঙ্গে সঙ্গে মেয়েটি লাফ দিয়েছে।এ কথা শোনার পর আমি মেয়েটিকে জড়িয়ে ধরলাম। আমার প্রতি একজন মানুষের এমন অন্ধ ভালোবাসার কথা শোনার পরে আনন্দে আমি কেঁদে দিলাম। সেদিনের সেই অনুভূতি যে কতটা সুখের ছিল, তা বলে বোঝাতে পারব না। এরপর ওই মেয়ের বাবা-মা এল। তাঁদের বললাম, এই মেয়ের পড়াশোনার খরচ যা লাগে আমি দেব। আপনারা তাকে নিয়ে যান। মেয়েটির সেই আদরমাখা মুখখানি এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় এই পৃথিবীতে একজন মানুষ আছে যে কি না আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। একজন মানুষের কাছে এর চেয়ে বড় ঘটনা আর কী-ইবা হতে পারে?সারিকাশুটিং-ডাবিং না থাকলে আমি সাধারণত মেকআপ নিই না। খুব সাধারণভাবেই চলাফেরা করি। একদিন মজার কাণ্ড হলো। একটি শপিং মলে গিয়েছি। এক দোকানে ঢোকার পর একজন এসে বলছেন, ‘কিছু মনে করবেন না, আপনাকে কোথায় যেন দেখেছি।’ আমি কিছু না বলে এগিয়ে যাচ্ছি। আবার ওই ভদ্রলোক এসে বলছেন, ‘কিছু মনে করবেন না, আমার মাথার মধ্যে সবকিছু জট লেগে গেছে। আপনাকে কোথায় দেখেছি, এটা না মনে করা পর্যন্ত আমি স্থির থাকতে পারছি না। মনে হচ্ছে আমার স্মৃতিশক্তি লোপ পেতে বসেছে। আপনাকে যদি আমি ঠিকমতো চিনতে না পারি, তাহলে তো মনে হবে আমার মাথার সমস্যা হয়েছে। ফলে আপনাকে আমার চিনতেই হবে।’আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। কিছু বলতে যাব তার আগেই ভদ্রলোক হেসে দিয়ে বললেন, ‘আরে আপনাকে চিনতে পারছি। উফ মনের ভয় কেটে গেছে। মাথাটা আমার নষ্ট হয়নি, স্মৃতিশক্তিও কমেনি। আপনি তো খবর পড়েন টিভিতে, তাই না।’ ভদ্রলোকের কথা শুনে দোকানদার পর্যন্ত না হেসে পারলেন না। দোকানদার হেসে বললেন, ‘ঠিকই বলেছেন, আপনার মাথা ঠিক আছে। তিনি খবর পড়েন। আপনার নাম-ঠিকানা আপারে দেন। আপা আইজকাই টিভিতে খবরে বলে দেবে যে আপনার স্মৃতিশক্তি ভালো আছে।’দোকানদারের কথা শুনে এবার আমি হো হো করে হেসে দিলাম। আর ওই ভদ্রলোক অপ্রস্তুত হয়ে গেলেন। বললেন, ‘তার মানে কি আপনি খবর পড়েন না?’ আমি বললাম, আরে না, আপনি ঠিকই বলেছেন। বলে কোনো রকমে পালিয়ে বাঁচলাম সেদিন। এই কথা মনে হলেই আমার হাসি পায়।ন্যান্সিতখন সম্ভবত আমি ক্লাস টু অথবা থ্রিতে পড়াশোনা করি। নেত্রকোনায় আমাদের বাড়ি। নিজ বাড়িতেই গরু পালা হতো। মূলত বাড়ির গরুর দুধ খাওয়ানোটাই ছিল আব্বা-আম্মার উদ্দেশ্য। প্রতিদিন সকালে এবং রাতের বেলায় খাওয়ার পর মা কাঁসার থালায় দুধ দিতেন। এটা হয় ভাত দিয়ে খেতে হবে, না হয় চুমুক দিয়ে খেতে হবে। আমার আবার দুধ খেতে ভালো লাগত না। তাই প্রায়ই অর্ধেক দুধ খেয়ে ফেলে দিতাম। মা এ জন্য মারতেন। একদিন মা বললেন, ‘আজ যদি একটু দুধও ফেলে দাও, তাহলে কিন্তু আমি অনেক মার দেব।’ মা যথারীতি কাঁসার থালায় দুধ দিয়ে চলে গেলেন। আমি অর্ধেক দুধ কাঁসার থালায় চুমুক দিয়ে খেলাম। আর খেতে পারছিলাম না। তখন বুদ্ধি করে প্লেটেই পানি ঢেলে হাত ধুয়ে ফেললাম। মনে করলাম, মা বুঝতে পারবেন না। কিন্তু সমস্যা হলো, দুধের রং তো আর পাল্টায় না। এরই মধ্যে মা এসেছেন। বললেন, ‘কি রে দুধ খাওয়া হয়নি এখনো।’ আমি বললাম, ‘মা আমি তো খেয়ে হাত ধুয়েছি।’ মা একটা পেয়ারাগাছের ডাল ভেঙে নিয়ে এলেন। আমি ভয়ে ওই হাতধোয়া পানিমিশ্রিত দুধই খেয়ে থালা খালি করে ফেললাম। এই দৃশ্য দেখে তো বাড়ির সব মানুষের হাসাহাসি। এরপর থেকে দুধ দিলেই খেয়ে ফেলতাম। না হলে হাত ধোয়ার পানি খেতে হবে, এ কথা মনে হতো। এখনো যখন হাত ধোয়ার পানি খাওয়ার কথা মনে পড়ে, তখন খুবই হাসি পায় আমার।তিশাকিছুদিন আগে আমি ভালবাসা তাই, ভালবাসা যাই নামের একটি নাটকের শুটিং করতে গেলাম। সেদিন একটার পর একটা এমন ঘটনা ঘটতে লাগল যে আমরা সবাই বেশ হেসেছি। পরিচালক ছিলেন শিহাব শাহীন। সকালবেলা শুটিংয়ে যাওয়ার পর একটা ইজি চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করেছি মাত্র। চোখের ওপর একটা রুমাল দিয়ে রাখলাম। হঠা ৎ করেই একটা লাইটের বোর্ড এসে আমার মাথার ওপর পড়ল। সবাই হাসতে শুরু করে দিল।এরপর লাইটম্যান লাইট ঠিক করতে গিয়ে উল্টে পড়ে গেলেন। কিসের আর শুটিং। তাঁকে টেনে তুলতে গিয়ে আরও একজন ধপাস করে পড়ে গেলেন। আমরা বললাম, ব্যাপার কী? এরপর পরিচালক মনিটরের সামনে বসতে গেলেন। হঠা ৎ চেয়ারটা উল্টে গেল। আর সে কী হাসি। আমরা বললাম, আজ কী সব ঘটছে! দুপুরবেলা ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। খাবার আসে না কেন?খবর পাওয়া গেল, যে সিএনজিতে আমাদের দুপুরের খাবার নিয়ে আসা হচ্ছিল, সেই সিএনজিটাই রাস্তায় উল্টে পড়ে আছে। তখন আর কেউ না হেসে পারল না। বলা হলো, আজকের দিনটা হচ্ছে কুফার দিন। এই দিনটায় এমন সব ঘটনা ঘটল যে এখনো মনে হলে হাসি পায় আমার।