তারানা হালিম পরিচালিত নাটকে মুরাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী ও নির্মাতা তারানা হালিম এখন রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। এর মধ্যেই সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাম ‘বহুরূপে স্বাধীনতা’। এতে আরমান পারভেজ মুরাদ অভিনয় করেছেন। তারানা হালিম পরিচালিত কোনো নাটকে এটাই তাঁর প্রথম অভিনয়। এ নাটকে অভিনয় করে মুরাদও খুব খুশি।প্রথম আলো ডটকমকে মুরাদ বলেন, ‘আমি এমনিতেই তাঁর খুব ভক্ত। তাঁর পরিচালনায় বহুরূপে স্বাধীনতা নাটকে অভিনয় করতে পেরে সত্যিই আমি অভিভূত। গল্পটাও অনেক সমৃদ্ধ।’মুরাদ আরও বলেন, ‘নাটকটিতে কয়েকজন শিশুশিল্পী অভিনয় করেছে। নাটকের শুটিংয়ে ছোটদের সামলানো কষ্টসাধ্য। কিন্তু তারানা আপা যেভাবে মায়ের আদর দিয়ে ওদের কাছ থেকে অভিনয় বের করে নিয়েছেন, তা দেখে আমি মুগ্ধ। তিনি যে এতটা যত্নশীল আর মাতৃত্বসুলভ, তা এই নাটকে অভিনয় না করলে বুঝতে পারতাম না।’জানা গেছে, নাটকের গল্পটির মাধ্যমে স্বাধীনতা এই প্রজন্মের শিশু-কিশোরদের কাছে কেমন, তখনকার প্রজন্মের কাছেইবা তা কেমন ছিল, এটাই তুলে ধরা হয়েছে।বহুরূপে স্বাধীনতা নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন তানিয়া আহমেদ, তমালিকা কর্মকার এবং তিন শিশুশিল্পী—কল্প, রাউজাত ও ফারহান।তিন পর্বের এই ধারাবাহিক নাটকটি চ্যানেল আইয়ে প্রচার করা হবে বলে জানা গেছে।