তারানা হালিমের নাটক সাড়ে তিন বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছর পর নাটক তৈরি করলেন তারানা হালিম। নাটকের নাম বহুরূপে স্বাধীনতা। তারানা হালিমের মতে, ‘আমার এই নাটকটি মুক্তিযুদ্ধ নিয়ে নয়। কিন্তু এখানে স্বাধীনতার বিষয়টি এসেছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতাকে কীভাবে ভোগ করছে—আমি সেটাই তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি দেখাতে চেয়েছি স্বাধীনতা মানে শুধু ভোগ নয়, এর জন্য প্রয়োজন ত্যাগ, গ্রহণ ও সমঝোতার মানসিকতা। স্বাধীনতার মানে একেকজনের কাছে একেক রকম। আমি ভাবনাটিকে একটি পারিবারিক পরিমণ্ডলের মধ্য দিয়ে তুলে এনেছি।’নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। তারানা হালিম জানান, আগামী জুন মাস নাগাদ তিন পর্বের এই নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।বহুরূপে স্বাধীনতায় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তানিয়া আহমেদ, তমালিকা কর্মকার, শিশুশিল্পী কল্প, ফারহান ও রাউজাত। মুরাদ বললেন, ‘তারানা হালিমের সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। বাবা-মায়ের বিচ্ছেদকে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কীভাবে নিজেদের জন্য স্বাধীনতা মনে করছে, তিনি তা চমৎকার করে নাটকটিতে বলেছেন।’তারানা হালিম সর্বশেষ নাটক তৈরি করেছিলেন সাড়ে তিন বছর আগে। আর তা প্রচারিত হয়েছিল ঈদে, চ্যানেল আইতে।