তারিক আনাম ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের নতুন নাটক। কার্লো গোলদোনির সার্ভেন্ট অব টু মাস্টারস অবলম্বনে দুই যে ছিল এক চাকর নামে এই নাটক রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনাও দিচ্ছেন তিনি। নাটকটি মঞ্চে আসছে ২৪ জানুয়ারি। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুননাটকটির গল্প কী রকমের?এটি ইতালিয়ান কমেডি ধাঁচের নাটক। প্রায় সাড়ে তিন শ বছর আগে লেখা হয়েছিল নাটকটি। কাহিনি গড়ে উঠেছে দুই প্রভু ও এক চাকরকে নিয়ে। দুই প্রভুর মন রক্ষা করতে গিয়ে চাকর জটিল পরিস্থিতির মধ্যে পড়ে—এভাবে হাস্যরসাত্মক নানা পরিণতির ভেতর দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প।মূল গল্পই কি মঞ্চে উপস্থাপিত হবে?না, হুবহু নয়। রূপান্তর করার মাধ্যমে এটি কিছুটা নতুন আঙ্গিক পেয়েছে। আমাদের দেশীয় প্রেক্ষাপটের আদলে গড়ে উঠেছে এর কাহিনি। নাটকটি কি আপনাদের জনপ্রিয় প্রযোজনা বিচ্ছুর আদলে মঞ্চে আসছে?এ নাটকও প্রায় একই ঘরানার। তবে এর নাটকীয় গুণ অনেক বেশি।এ সময়ে এই নাটক বেছে নিলেন কেন?নাট্য প্রযোজনার ক্ষেত্রে বরাবরই আমরা একটু বৈচিত্র্যপিয়াসী। বিচ্ছুর পর দীর্ঘদিন আমরা কোনো কমেডি নাটক করিনি। এই প্রযোজনার মাধ্যমে আবার কমেডি নাটক করছি। আসলে এই প্রযোজনার মাধ্যমে দলের নাটকে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করছি। বর্তমান জটিল পরিস্থিতির মধ্যে নাটকটি দর্শককে কিছুটা হালকা করবে বলে আমি মনে করি।ঢাকার প্রথম সারির সব দলই নিয়মিত নাট্যোৎসব আয়োজন করছে। আপনারা প্রায় ১০ বছর ধরে কোনো নাট্যোৎসব আয়োজন করছেন না। কেন?এর আগে আমরা দলের এক যুগ পালন উপলক্ষে নাট্যোৎসব করেছি। এরপর আর করা হয়নি। বর্তমানে নাট্যকেন্দ্রের বয়স ২২ বছর চলছে। আমরা দুই যুগ বা রজতজয়ন্তীর জন্য অপেক্ষা করছি। ওই সময় বড় আকারে উৎসব করব।