তারিনের অন্য চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিন এবার যৌনকর্মীর চরিত্রে অভিনয় করলেন। জানালেন, এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছেন তিনি। নাটকের নাম হলদে বাস। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন আরিফ আহনাফ।তারিন বলেন, ‘টানা কয়েক রাত গাবতলীতে বাসের ডিপোর মধ্যে শুটিং করেছি। যেহেতু চরিত্রটি একেবারেই অন্য রকম, আর গল্পটিও চমৎকার—তাই যথেষ্ট পরিশ্রম করে কাজটা করেছি। চরিত্রটির সঙ্গে মানসিকভাবে পুরোপুরি মিশে যাওয়ার চেষ্টা করেছি। এ ধরনের চরিত্র পেলে অভিনয় করার ইচ্ছাটা আরও প্রবল হয়।’নাটকের গল্প প্রসঙ্গে বললেন, ‘এ নিয়ে এখনই কিছু বলতে চাই না। তাহলে নাটক দেখার আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। তবে প্রায় একই ধরনের চরিত্রে কাজ করার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু তখন গল্প এবং আনুষঙ্গিক কিছু ব্যাপার পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি।’নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।