তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সারা দিন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরকে আজ শুক্রবার স্মরণ করবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দিনব্যাপী এই আয়োজনে সকাল ১০টা থেকে এক ঘণ্টা ধানমন্ডির রাসেল স্কোয়ারে মানববন্ধন ও গণসংগীত পরিবেশন করা হবে। দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত কলাবাগানের বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান ও মুক্তির কথা ছবি দুটি প্রদর্শন করা হবে। সন্ধ্যা ছয়টায় স্মরণসভায় তারেক মাসুদের চলচ্চিত্র নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনা করবেন তানভীর মোকাম্মেল, মানজারে হাসীন মুরাদ ও সগীর মোস্তফা। শেষে তারেক মাসুদ পরিচালিত নরসুন্দর ও মাটির ময়না ছবি দুটি দেখানো হবে।