তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর স্মরণানুষ্ঠান ও ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৭’ অনুষ্ঠিত হবে কাল রোববার বিকেল পাঁচটায়। দেখানো হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র আদমসুরত এবং তারেক মাসুদের জীবনের ওপর নির্মিত প্রসূণ রহমানের প্রামাণ্যচিত্র ফেরা। ‘তারেক মাসুদের চলচ্চিত্র এবং তারেক মাসুদ পাঠ ও পুনর্পাঠ’ বিষয়ে চতুর্থ তারেক মাসুদ স্মারক বক্তৃতা করবেন নির্মাতা প্রসূণ রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।