তারেক মাসুদ ও শাম্মী কাপুরকে দক্ষিণ এশীয় উ ৎ সব উ ৎ সর্গ
ভারতের গোয়ার পানাজিতে শুরু হচ্ছে ষষ্ঠ দক্ষিণ এশীয় চলচ্চিত্র উ ৎ সব। উ ৎ সবের আয়োজক প্রতিষ্ঠান দক্ষিণ এশীয় ফাউন্ডেশনের মহাসচিব রাহুল বড়ুয়া জানান, এবারের উ ৎ সব প্রয়াত তারেক মাসুদ ও শাম্মী কাপুরের স্মৃতির উদ্দেশে উ ৎ সর্গ করা হয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে, উ ৎ সবে দক্ষিণ এশিয়ার আটটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অর্ধশতাধিক চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে খালিদ মাহমুদ মিঠুর গহীনে শব্দ, নুরুল আলম আতিকের ডুবসাঁতার, নারগিস আক্তারের অবুঝ বউ ও রুবায়েত হোসেনের মেহেরজান।১৫ সেপ্টেম্বর বিকেলে পানাজির কলা একাডেমিতে উ ৎ সবের উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী দিগাম্বর কামাত। এ সময় উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার আটটি দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।উ ৎ সবে ধ্রুপদি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, মূলধারার চলচ্চিত্র ও নবাগত পরিচালকদের চলচ্চিত্র দেখানো হবে। উ ৎ সবে আরও দেখানো হবে রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে নির্মিত ঋতুপর্ণ ঘোষের ছবি কাশমাকাশ। রাহুল বড়ুয়া আরও জানান, উ ৎ সবে বাংলাদেশ থেকে ফরিদুর রেজা সাগর, মোরশেদুল ইসলাম ও রুবায়েত হোসেনের অংশ নেওয়ার সম্ভাবনা আছে।উ ৎ সব চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।