তারেক মাসুদ স্মরণ শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে বক্তব্য দিচ্ছেন মোরশেদুল ইসলাম l প্রথম আলো
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে বক্তব্য দিচ্ছেন মোরশেদুল ইসলাম l প্রথম আলো

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী গতকাল বিকেলে যৌথভাবে আয়োজন করে স্মরণ আলোচনা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী।
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। চার বছর আগে ২০১১ সালের ১৩ আগস্ট এক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীর এবং আরও তিনজন চলচ্চিত্রকর্মী মারা যান।
গতকাল তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয় রানওয়ে, নরসুন্দর ও আদমসুরত।
চলচ্চিত্রগুলো তারেক মাসুদের পরিচালনা ও মিশুক মুনীরের চিত্রগ্রহণে নির্মিত হয়েছিল। স্মরণ অনুষ্ঠানে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের একসঙ্গেই চলচ্চিত্র নির্মাণ জগতে প্রবেশ আদমসুরত-এর মধ্য দিয়ে। চলচ্চিত্র জগতে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ছিলেন তারেক। আর মিশুক ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।’
তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল ও চলচ্চিত্র সংগঠক জাঈদ আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সঞ্চালনা করেন বেলায়াত হোসেন।