তারেক মাসুদ স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৩ আগস্ট
দেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৩ আগস্ট

তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ১২ ও ১৩ আগস্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৩ আগস্ট। তিন বছর আগের এই দিনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) প্রচার ও প্রকাশনা সম্পাদক নাবীল আল জাহান জানিয়েছেন, ১২ আগস্ট বেলা তিনটায় ‘মাটির ময়না’, পাঁচটায় ‘মুক্তির গান’ এবং সন্ধ্যা সাতটায় ‘অন্তর্যাত্রা’ ছবিগুলো প্রদর্শিত হবে।
তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ ছবিটি প্রদর্শিত হবে ১৩ আগস্ট বিকেল চারটায়। সন্ধ্যা ছয়টায় নিহত লোকজনের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে স্মরণ বক্তৃতা ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্র চর্চা’।
স্মরণ বক্তৃতায় অংশ নেবেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু ও ফাহমিদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি মুনিরা মোরশেদ মুননী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ফেরা’।