তারেক মাসুদ স্মরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ
তারেক মাসুদ

চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে তারেক মাসুদ স্মরণে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ মঙ্গলবার বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় তারেক মাসুদের তিনটি চলচ্চিত্র, যথাক্রমে মাটির ময়না, মুক্তির গান ও অন্তর্যাত্রা প্রদর্শিত হবে।
কাল বিকেল চারটায় প্রদর্শিত হবে রানওয়ে চলচ্চিত্রটি। সন্ধ্যা ছয়টায় তারেক মাসুদসহ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মরণ বক্তৃতা ও সন্ধ্যা সাতটায় প্রসূন রহমান পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ফেরা প্রদর্শিত হবে। স্মরণ বক্তৃতা দেবেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু ও ফাহমিদুল হক। বিষয় ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্রচর্চা’।