তারেক মাসুদ স্মরণে মৌসুমী ভৌমিকের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন ভারতের কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিক। ওই সময় দেশ টিভি মৌসুমী ভৌমিকের একটি দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ করে। সঞ্চালক ছিলেন মৌসুমী ভৌমিকের দীর্ঘদিনের বন্ধু প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ। দুজনের আলোচনায় উঠে আসে তাঁদের কর্মময় জীবনের অভিজ্ঞতার কথা। আলোচনার ফাঁকে ফাঁকে মৌসুমী ভৌমিক গেয়েছেন তাঁদের দুজনের পছন্দের কিছু গান। অনুষ্ঠানটির নাম মৌসুমী ভৌমিকের গান আমার কিছু কথা ছিল। তিন পর্বের অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ, বৃহস্পতিবার ও শনিবার রাত পৌনে ১০টায়। প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী।