তারেক মাসুদ স্মরণে 'স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন ৬ ডিসেম্বর। এবার দিনটি উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। ‘আমার শেকড়ের সন্ধানে’ শিরোনামে এই প্রতিযোগিতায় ১৬-২৫ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। প্রতিযোগীকে ১৪ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে।
৫ থেকে ৭ ডিসেম্বর ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘তারেক মাসুদ চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে প্রতিযোগিতার সেরা ১০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া সেরা চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা পুরস্কার ২০১৩’। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.tarequemasud.org/contest ওয়েবসাইটে অথবা ০১৯২২৮২০০৩০ নম্বরে। বিজ্ঞপ্তি।