তারেক মাসুদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকীতে তাঁদের স্মরণ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

আজ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় দেখানো হবে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র রানওয়ে, সন্ধ্যা ছয়টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর এবং সন্ধ্যা সাড়ে সাতটায় প্রামাণ্যচিত্র আদম সুরত।