তারেক-মিশুক স্মরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ যৌথভাবে অকালপ্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের কার্যক্রম শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হবে।