বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শিল্পী তাসাদ্দুক হোসেনের ‘নগণ্যের অবয়ব ও আত্মা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি থাকবেন সমাজসেবক খুশী কবির এবং অধ্যাপক আবুল মনসুর।শিল্পী তাসাদ্দুক হোসেন পরিচিত দুলু নামে। গতকাল সোমবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে তাঁর প্রদর্শনীর সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিল্পী তাসাদ্দুক হোসেন, অধ্যাপক আবুল মনসুর এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৩টি। প্রদর্শনী আগামী ১৩ এপ্রিল ২০১৩ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।তাসাদ্দুক হোসেন ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলীয় প্রদর্শনীতেও অংশ নিয়েছেন। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১২তম তরুণ শিল্পী শিল্পকলা প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’, ২০০০ সালে পঞ্চম বার্জার তরুণ চিত্রকলা প্রতিযোগিতায় ‘দ্বিতীয় পুরস্কার’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১৩তম তরুণ শিল্পী শিল্পকলা প্রদর্শনীতে চিত্রকলা মাধ্যমে ‘শ্রেষ্ঠ পুরস্কার’সহ আরও অনেক পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে কাল বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করছেবাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলা তিনটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনীশিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী। এতে আবদুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ ফতেহ লোহানীর আসিয়া, জহির রায়হানের কাঁচের দেয়াল, সুভাষ দত্তের সুতরাং, হারুনুর রশীদের মেঘের অনেক রং, আলমগীর কবিরের সীমানা পেরিয়ে এবং মোরশেদুল ইসলামের আগামী প্রদর্শিত হবে। বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।