তাহসানের গান ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

তাহসানের নতুন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ এরই মধ্যে তাদের প্রথম অ্যালবামের কাজ গুছিয়ে এনেছে। ব্যান্ডের নামেই হবে অ্যালবামের নাম তাহসান অ্যান্ড দ্য সুফিজ। কিন্তু অ্যালবামটি কীভাবে শ্রোতাদের কাছে পৌঁছানো যাবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তাহসান। তিনি বলেন, ‘অডিও সিডিতে, নাকি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে—আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। তবে তার আগেই শ্রোতাদের মতামত পাওয়ার জন্য আমাদের ব্যান্ডের প্রথম গান ফেসবুকে ছেড়েছি। গোড়াতে গানটি বিনা মূল্যে শোনার পাশাপাশি ডাউনলোডেরও সুবিধা ছিল। কিন্তু এখন গানটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কিনতে হবে।’
গানটি পাওয়া যাচ্ছে www.facebook.com /tahsanfans ও <http:// tahsan.bandcamp.com/> ঠিকানায়।
তাহসান অ্যান্ড দ্য সুফিজের এ গানের শিরোনাম ‘জিজ্ঞেস করেছ’।
তাহসান আরও বলেন, ‘বছর দুয়েক হলো অ্যালবামে আমার কোনো গান শ্রোতারা শুনতে পাননি। মাঝে মনসুবা জংশন ও মনফড়িংয়ের গল্প টেলিছবিতে গান গেয়েছিলাম। অনেকেই নতুন গানের জন্য অনুরোধ করছিলেন। সব দিক বিবেচনা করে তাহসান অ্যান্ড দ্য সুফিজের একটি গান ফেসবুকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’