তাহসিন-নওশাবার দ্বন্দ্ব!
অভিনয়শিল্পী তাহসিন ও নওশাবা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাহসিন যাঁকে ভালোবাসেন, সেই ছেলের সঙ্গে নওশাবার বন্ধুত্বের সম্পর্ক থাকলেও তাঁর ধারণা, নওশাবা তাঁকে ভালোবাসেন। এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘সুইসাইড ফোবিয়া’র গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাসিম সাহনিক।পরিচালক নাসিম বলেন, ‘সুইসাইড বিষয়টি এখন সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সময়কে ধারণ করে সামাজিক সচেতনতা তৈরি করতে বিশেষ করে তরুণদের সামনে এর ভয়াবহতা তুলে ধরতেই এই নাটক তৈরি করছি।’নাসিম আরও বলেন, ‘ঈদের পর এই নাটক প্রচারিত হবে। ঈদের জন্য হাতে থাকা অন্য কাজগুলো শেষ করেই এই মাসের শেষে নাটকটির শুটিং করব। এতে সজলকে আগে থেকেই কাস্টিং করে রেখেছিলাম। এবার সজলের নায়িকা চরিত্রটিও চূড়ান্ত হলো। তাঁর বিপরীতে প্রেমিকা চরিত্রে অভিনয় করবেন তাহসিন এবং বন্ধুর ভূমিকায় দেখা যাবে নওশাবাকে।’তাহসিন বলেন, ‘আমি এর আগেও এই পরিচালকের বন্ডস্টেইনথ নাটকে অভিনয় করেছি। সেই নাটকের চরিত্রটির সঙ্গে এই নাটকেও আমার চরিত্রটির অনেক গুরুত্ব রয়েছে। তা ছাড়া এই নাটকের বিষয়বস্তু হলো আত্মহত্যা। বিষয়টি আমাকেও খুব ভাবায়। এ জন্যই এই নাটকে অভিনয় করছি।’