তাহসিনের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আসরে বর নাট্যনির্মাতা ওয়াহিদ আনাম ও কনে অভিনয়শিল্পী তাহসিন। গত শুক্রবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। পারিবারিকভাবে আয়োজিত এই বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয়স্বজন এবং ছোটপর্দার শিল্পী ও কলাকুশলীরা। ওয়াহিদ আনামের পরিবারের পক্ষ থেকে বউভাতের আয়োজন করা হবে ২১ মে, বরিশালে।