প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর নাম ‘জলকন্যা’। শিল্পী তিনজন কন্যা। অ্যাক্রিলিক ও জলমাধ্যমে আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী হলো গতকাল বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি শিল্পী সমরজিৎ রায়চৌধুরী বলেন, ছবি যে বিষয়েরই হোক না কেন, ছবি আঁকা মানে সুন্দরের সাধনা। সাংস্কৃতিক প্রতিটি শাখা গান, নাটক, আবৃত্তি সবই সুন্দর। সবকিছু দেখতে হবে।
বিশেষ অতিথি সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, সৌন্দর্যসেবী হওয়ার বাসনা ছাড়া কেউ ছবি আঁকে না। ছবি আঁকবেন এবং প্রদর্শনী করবেন—এমন বাসনা নিয়ে যখন ছবি আঁকবেন, তখন তা শিল্প হয়ে ওঠে। সুপর্ণা এলিস গমেজ, কানন জেনেট গমেজ ও গ্রেসি দীপা ডি’রোজারিওর যৌথ প্রদর্শনী এটি। চলবে ২২ মে সোমবার পর্যন্ত। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে গ্যালারির দরজা।