তিন কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল। বাংলা সাহিত্যের এ তিন সূর্যসন্তানকে নিয়ে উৎসবের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ উৎসবটি ছোট পরিসরে হলেও এতে আধুনিক বাংলা সাহিত্যের এ তিন যুগস্রষ্টাকে পাওয়া গেল পরিপূর্ণভাবেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যে যে গতি পরিবর্তন হয়েছিল তার সূচনা মধুসূদনের প্রতিভায়। এর পর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে ফুলে-ফলে প্রস্ফুটিত হয়েছে সাহিত্য। এরই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যকে বেগবান করেছেন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, কবি মুহম্মদ নুরুল হুদা, রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন, কাজী রোজী, অধ্যাপক ফখরুল আলম। সঞ্চালনা করেন আসলাম সানী।