প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য—এই তিনজনের জন্মোৎসব উদ্যাপন করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এ আয়োজন করে উদীচীর ঢাকা মহানগর সংসদ।
উদীচী ঢাকার সহসভাপতি এ এন রাশেদার সভাপতিত্বে জাতীয় কবিকে নিয়ে তাহা ইয়াসিন, বিশ্বকবিকে নিয়ে কাজী মদিনা ও কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করেন সফিউদ্দিন আহমেদ। আলোচনায় আরও অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
আলোচনা শেষে ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’ গানের সঙ্গে নাচ করেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া ছিল একক কণ্ঠে গান ও আবৃত্তি।