তিন খানের নাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশ চোপড়া নির্মিত ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রটির উদ্বোধনী অনুষ্ঠান শেষে একসঙ্গে নাচলেন তিন খান- শাহরুখ, আমির ও সালমান।চার বছর ধরে কথা বলা বন্ধ ছিল শাহরুখ খান ও সালমান খানের মধ্যে। সামনাসামনি দেখা হলে পরস্পরকে এড়িয়ে চলতেন তাঁরা। ১৩ নভেম্বর যব তক হ্যায় জানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজেদের সব বিভেদ ভুলে শাহরুখ ও সালমান একসঙ্গে নাচতে শুরু করলে তাতে যোগ দেন আমির খানও।এক খবরে জিনিউজ জানিয়েছে, যব তক হ্যায় জানের উদ্বোধনী অনুষ্ঠানে দেরি করে হাজির হয়েছিলেন সালমান খান। আগেই ‘সান অফ সর্দার’ চলচ্চিত্রটিকে প্রশংসায় ভাসানো সালমান এ অনুষ্ঠানে হাজির হবেন এ প্রত্যাশা করেননি সেখানে উপস্থিত অনেকেই। অনুষ্ঠানে সালমান ও শাহরুখ পরস্পরের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন। অনুষ্ঠান শেষে তাঁরা একসঙ্গে নাচতে শুরু করেন। সালমান-শাহরুখের সঙ্গে আমির খান যোগ দিলে সবাই এ ত্রয়ীর নাচে মুগ্ধ হয়ে যান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তিন খানের নাচের সঙ্গে এক পর্যায়ে তিনিও যোগ দেন। এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন জানিয়েছেন, বর্তমান প্রজন্মের তারকাদের সঙ্গে নাচতে গিয়ে আমার প্রায় জুতো ছেঁড়ার উপক্রম হয়েছিল। সালমান, শাহরুখ, আমির, ক্যাটরিনা ও আনুশকার মত তারকাদের সঙ্গে দারুণ এক সন্ধ্যা পার করেছি।জানা গেছে, অমিতাভ বচ্চনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন শাহরুখ, সালমান ও আমির খান। অবশ্য ত্রয়ীর এ সন্ধিতে সালমান অগ্রগণ্য হলেও আরেকটি উল্লেখযোগ্য চরিত্র অগোচরে থেকে গেছে। এ অনুষ্ঠানে হাজির ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। শাহরুখের সঙ্গে সালমানের দৃশ্যত রেষারেষির পাঠ চুকলেও সে সন্ধ্যায় সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার পথ তিনি মাড়িয়েছিলেন কিনা সে নিয়ে কেউ মুখ খোলেনি।