তিন গুণী ব্যক্তিত্বকে স্মরণ
মঞ্চের পেছনে বিশাল ব্যানার। ব্যানারে তিন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। তারেক মাসুদ, মিশুক মুনীর ও আখতারুজ্জামানের সাদা-কালো প্রতিকৃতি। অনুষ্ঠানস্থলের অন্য ব্যানারগুলোতেও শোকের উপস্থিতি, তাতেও সাদা-কালো রং। প্রতিকৃতি সাদা-কালো রঙের মধ্যে মূর্ত হলে বোঝাই যায়, মানুষটি আর নেই। তাঁকে আর পাওয়া যাবে না কোনো আয়োজনে, কোনো প্রয়োজনে।সড়ক দুর্ঘটনায় নিহত হন সৃজনশীল চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীর। নিকট সময়ে আরও মারা যান আখতারুজ্জামান। সদ্য প্রয়াত এই তিন ব্যক্তিত্বের স্মরণে মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে স্মৃতিচারণা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন চলচ্চিত্রনির্মাতা মানজারে হাসীন মুরাদ, মোরশেদুল ইসলাম, মসিহউদ্দীন শাকের, সৈয়দ সালাউদ্দীন জাকি। স্মৃতিচারণায় আরও অংশ নেন তারেক মাসুদের চলচ্চিত্র ইউনিটের সদস্য মনীষ রফিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার।অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত তিন চলচ্চিত্র ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেখানো হয় তারেক মাসুদ-নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। স্মৃতিচারণা শেষে প্রদর্শিত হয় সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে আখতারুজ্জামান-নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছবি পোকামাকড়ের ঘরবসতি।খুদে আঁকিয়েরা জাপানের প্রতিযোগিতায়জাপানে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক টয়োটা ড্রিম কার আর্ট কনটেস্ট। তাতে ৬০টি দেশের এক লাখ ২০ হাজার নির্বাচিত খুদে প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশের তাসনুভা হায়দার, সাদিয়া মুস্তারিন, তাবাসসুম ইসলাম এবং মোহায়মিনুল কবির ছিল। এই চারজন প্রতিযোগীদের মধ্যে প্রথম তিনজন প্রতিযোগী তাদের অভিভাবকসহ জাপান ঘুরে এসেছে। নাভানা গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জাপানের কায়কান এক্সিবিশন হলে অনুষ্ঠিত হয়েছে। টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োটাসহ ভাইস প্রেসিডেন্ট ফুনো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিযোগী তাসনুভা হায়দার বিশেষ জুরি পুরস্কারটি গ্রহণ করে।আগামীকাল এশীয় পর্যটন মেলা শুরুআগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে তিন দিনের এশীয় পর্যটন মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা বসবে।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের পর্যটনশিল্পের উন্নয়নে আন্তদেশীয় সহযোগিতা ও যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় ১৯০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০ টাকা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান আজহারুল ইসলাম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, মেলার প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন হেলাল প্রমুখ। এদিকে গতকাল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার আয়োজন করা হয়।জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল’-এর আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। বেলা চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধান অতিথি থাকবেন। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক শিল্পী শংকর ধর জানান, চারটি বিভাগে শতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জনকে সোনার মেডেলসহ বিভিন্ন পদক দেওয়া হবে।