তিন ঘণ্টায় ২৫টি মিষ্টি খেয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ দুপুরে দেখানো হবে টেলিছবি ‘গলির মোড়ে সিডির দোকান’। এটি রচনা ও পরিচালনা করেছেন জয়। এবারই তিনি প্রথম পরিচালনা করলেন। টেলিছবিতে অভিনয় করছেন তানজিকা। কথা হলো তাঁর সঙ্গে।টেলিছবির নামটা ‘গলির মোড়ে সিডির দোকান’ কেন?এটা এক মফস্বল শহরের গল্প। এলাকায় একটি সিডির দোকান আছে। দোকানটির মালিক আমার বাবা। এই দোকানের কর্মচারী জয় ও সুমন পাটওয়ারী। আমার মন পাওয়ার জন্য তারা দুজনই নানাভাবে চেষ্টা করছে। খুব মজার গল্প। এতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার।টেলিছবিটির কাজ কোথায় করেছিলেন?কুমিল্লায়। জয়ের মামার বাড়িতে। সেখানে কাজ করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। তিন ঘণ্টায় ২৫টি মিষ্টি খেয়েছিলাম। কেন?টেলিছবিটির গল্পে আমি মিষ্টি খেতে পছন্দ করি। মিষ্টি নিয়ে দৃশ্য ছিল তিনটি। আর এই তিনটি দৃশ্যের কাজ করতে সময় লেগেছে তিন ঘণ্টা। এতগুলো মিষ্টি খাওয়ার পর আমার যে কী অবস্থা! ভয়ই পেয়েছিলাম। তবে পরে কোনো অসুবিধা হয়নি।এখন কী করছেন?আলভি আহমেদের দুটি ধারাবাহিকে কাজ করছি—এয়ারকম ও স্বপ্নভূক। এয়ারকম আমার বাবার একটি প্রতিষ্ঠান। আমি অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। টেলিছবিতে আমার স্বামী পার্থ বড়ুয়া। সেও এই প্রতিষ্ঠানেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। স্বামীর আচরণের কারণে আমাদের মধ্যে ঝামেলা চলছে। আর স্বপ্নভূক নাটকটি পাঁচজন কবির গল্প নিয়ে। আমিও কবিতা লিখি। কবিতার মান সেরকম নয়, কিন্তু অন্যদের তুলনায় পত্রিকায় আমার কবিতাই বেশি ছাপা হয়। এখন আপনার কোন ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে?বাংলাভিশনে বাবার হোটেল ও মেঘবন্ধু আর চ্যানেল আইতে স্বপ্নবাজার। স্বপ্নবাজার নাটকটি লিখেছেন মাসুম রেজা আর পরিচালনা করছেন সালাহউদ্দিন লাভলু। লাভলু ভাই তো গ্রামের গল্প নিয়ে নাটক করেন, স্বপ্নবাজার কিন্তু শহরের গল্প। আমরা যে বাসায় শুটিং করছি, এই বাসাটি আমরা নিজেরাই সাজিয়েছি। জানালার পর্দা কেনা থেকে শুরু করে সবকিছু।