তিন ছবির পর সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান অভিনীত পরপর তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে গত তিন মাসে। এর কোনোটিই বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। শাকিবের নির্মাতাদের মধ্যেও ছিল অনিশ্চয়তা। সবার চোখ ছিল তুমি আমার মনের মানুষ ছবিটির দিকে। জানা গেছে, মুক্তির প্রথম দিন প্রেক্ষাগৃহের চারটি প্রদর্শনীই ছিল দর্শকপূর্ণ। একই চিত্র ছিল শনিবারও। তুমি আমার মনের মানুষ ছবির নির্মাতা মোশারফ হোসেন বললেন, ‘ছবিটির ইতিবাচক সাফল্যে আমরা সবাই মুগ্ধ। আসলে সাফল্যের জন্য প্রয়োজন ভালো গল্প ও ছবির নির্মাণশৈলী।’