তিন জ্যেষ্ঠ অভিনেতার ধারাবাহিকে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ সন্ধ্যায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কেউ রবে না বাইরে’। এটি লিখেছেন আনিসুল হক, প্রযোজনা করেছেন ফরিদুর রহমান। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?আজ (বৃহস্পতিবার) কোনো কাজ নেই, মানে নিজেকেই নিজে একটু ছুটি দিয়েছি। টানা ছয় দিন বাইরে কাজ করেছি। বেশ ক্লান্ত মনে হচ্ছিল। তাই একটু বিশ্রাম নিচ্ছি।আজ তো আপনার অভিনীত কেউ রবে না বাইরে নাটকটি প্রচারিত হবে।এটি আসলে ইউনিসেফের একটি কাজ। প্রাথমিক শিক্ষার ওপর সচেতনতা তৈরির। আনন্দের মধ্য দিয়ে এতে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আর গল্পটাও চমত্কার। আমি গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। শিক্ষিত। আমাকে ঘিরে গ্রামের বিভিন্ন উন্নয়নকাজ হয়। এটি খুব ইতিবাচক দিক, যাতে অন্যরাও উত্সাহী হয়।নাটকটির কাজ করেছিলেন কোথায়?মানিকগঞ্জের কইট্টাতে।এনটিভির ধূপছায়া নাটকের খবর কী?নাটকে এরই মধ্যে মমর সঙ্গে আমার বিয়ে হয়েছে। একসময় ওর ভাবির সঙ্গে আমার সম্পর্ক ছিল। তাই আমাদের বিয়েটা তার ভাবি মেনে নিতে পারে না। নানা ঝামেলা তৈরি করার চেষ্টা করে। প্রতিশোধ নিতে চায়।ইদানীং আপনি কাউকে অপহরণ করেছেন?সুবর্ণ স্বপ্ন ধারাবাহিকে একটি মেয়েকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। কিন্তু আমার কোনো টাকা নেই। শেষে মেয়েটির পরামর্শে তাকেই অপহরণ করি, যাতে তার বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে অনেক টাকা আদায় করতে পারি। বিয়ের পর যেন সচ্ছল জীবনযাপন করা সম্ভব হয়।এখন নতুন কোনো ধারাবাহিকে কাজ করছেন?মজার ব্যাপার হলো, একসঙ্গে তিনজন জ্যেষ্ঠ অভিনেতার পরিচালনায় তিনটি ধারাবাহিকে কাজ করছি। আবুল হায়াতের সুন্দরপুর কত দূর, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের পারমিতার দিনরাত্রী ও হুমায়ূন ফরীদির একটি নাটক। পীযূষদার নাটকে আমি ১৯-২০ বছর বয়সের একটি ছেলের চরিত্রে অভিনয় করছি। ফরীদি ভাইয়ের নাটকে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মৌ। আর সুন্দরপুর কত দূর নাটকে কাজ করতে গিয়ে এক মজার কাণ্ড ঘটে। পথে একটি থামানো ট্রেনে আমি উঠে পড়ি। দৃশ্যটা ছিল সে রকমই। কিন্তু ট্রেন থেকে নামার আগেই তা চলতে শুরু করে। আমার আর নামা হয়নি। পরিচালকসহ সবাই ট্রেনের দিকে তাকিয়ে ছিল।বিনোদন প্রতিবেদক