তিন টিভি চ্যানেলে জুয়েল আইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়েল আইচ এবার ঈদে বিটিভিসহ মোট তিনটি টিভি চ্যানেলে জাদু নিয়ে ঈদের অনুষ্ঠানে হাজির হবেন। বিটিভির ঈদ আনন্দ মেলায় জুয়েল আইচ ছয়টি রুমাল ও একটি ছাতা নিয়ে জাদু দেখিয়েছেন। রুমালগুলোকে মুহূর্তের মধ্যে গায়েব করেছেন যেমন, তেমনই ছাতার কাপড়ও তিনি শূন্যে মিলিয়ে দিয়েছেন। আবার ছাতাটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছেন।এটিএন বাংলারঈদের বাজনা বাজে রে অনুষ্ঠানে জুয়েল আইচ তিনটি রশি নিয়ে জাদু করেছেন। একুশে টিভিতে ঈদে আনন্দ আনলিমিটেড অনুষ্ঠানে জুয়েল আইচ এক বান্ডিল তাস নিয়ে জাদু করেছেন। জুয়েল আইচ জানিয়েছেন, ঈদের সময় এই জাদুগুলো করতে পেরে তিনি নিজেও বেশ খুশি।