তিন তারকাকে অস্কার সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ উইনফ্রে, অভিনয়শিল্পী জেমস আর্ল জোনস এবং রূপসজ্জাশিল্পী ডিক স্মিথ অস্কার সম্মাননা পেতে যাচ্ছেন। উইনফ্রে মনোনীত হয়েছেন সেরা পার্শ্বচরিত্র (নারী) অভিনয়শিল্পী হিসেবে (ছবি:দ্য কালার পার্পল, ১৯৮৫)। জেমস আর্ল জোনস এবং ডিক স্মিথ এই সম্মাননা পাচ্ছেন তাঁদের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য। নভেম্বরে এই পুরস্কার শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে। কদিন আগেই শেষ হয়ে গেল অপরাহর বিখ্যাত ‘অপরাহ উইনফ্রে শো’। এই অনুষ্ঠান বাদেও একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ওদিকে জোনস সর্বমহলে পরিচিত স্টার ওয়ারস ছবির ডার্থ ভ্যান্ডারের কণ্ঠদাতা হিসেবে। আর হলিউডে ডিক স্মিথকে সবাই চেনে ‘দ্য গডফাদার অব মেকআপ’ নামে। ওয়েবসাইট।