তিন তারার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন এসেছিলেন নব্বই দশকের শুরুতে। তিনি মৌসুমী। সালমান-পরবর্তী যুগে রিয়াজ ছিলেন শীর্ষ জনপ্রিয় নায়ক। নতুন প্রজন্মের চলচ্চিত্র অভিনেত্রী মীম। এই তিন তারা আড্ডা দিলেন একসঙ্গে। অনুষ্ঠানের নাম ‘আমাদের কথা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাইনুল হাসান।জানা গেছে, ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে নির্মাণ করা হয়েছে ‘আমাদের কথা’।এই অনুষ্ঠানে মীম তাঁর পূর্ববর্তী দুই জ্যেষ্ঠ শিল্পীর কাছে অনেক প্রশ্নের উত্তর জানতে চান। এখানেই জানা যায়, রিয়াজ-মৌসুমী একসঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করলেও, তাঁদের মধ্যে কয়েকটি বিষয়ে ছিল বেশ মিল। যেমন: তাঁরা যে ছবিগুলোতেই কাজ করেছেন, সেগুলো ব্যবসাসফল হয়েছে। আবার একজনের প্রযোজনার ছবিতে অন্যজন অতিথি চরিত্রে কাজ করেছেন বিনা পারিশ্রমিকে। তাঁদের দুজনের অভিনীত একটি ছবি সামনেই মুক্তি পাবে।অনুষ্ঠানে মীম সম্পর্কেও জানতে চান মৌসুমী ও রিয়াজ। চলচ্চিত্রের কাজটাকে নতুনেরা এখন কীভাবে উপভোগ করছেন এবং ছবিগুলো কেমন হচ্ছে, সে বিষয়ে মীম কথা বলেন।অনুষ্ঠানে তাঁরা নিজেদের পছন্দের গান এবং ঈদে ছবি মুক্তি পাওয়ার টেনশন নিয়েও কথা বলেন।