তিন দশক পূর্তিতে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দশক আগে ১৯৮৬ সালের ২৪ আগস্ট গঠিত হয় স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এ উপলক্ষে সংগঠনটি আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের নাম ‘বিকল্প চলচ্চিত্রের তিন দশক’।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজকের আয়োজন শুরু হবে সকাল সাড়ে ১০টায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকবে সংগঠনের সদস্যদের স্মৃতিচারণা। বিকেল পাঁচটায় হবে প্যানেল আলোচনা ‘স্বাধীন ধারার চলচ্চিত্রের তিন দশক: সাফল্য ও ব্যর্থতা’।
কাল শনিবার সারা দিন চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে সকাল ১০টা ৩০ মিনিটে থাকবে আশির দশকের নির্বাচিত চলচ্চিত্র, বেলা ৩টায় নব্বইয়ের দশকের নির্বাচিত চলচ্চিত্র ও বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে বর্তমান সময়ের নির্বাচিত চলচ্চিত্র।