তিন দিন নানা অনুষ্ঠান নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে তিন দিন নানা অনুষ্ঠান আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র শিল্পী সমিতি। তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন জানান, জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা, চলচ্চিত্র মেলা, পোস্টার প্রদর্শনী, আলোচনা, গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শন, আলোকসজ্জা—এমন নানা কর্মসূচি নেওয়া হয়েছে।হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপনের মাধ্যমে চলচ্চিত্রশিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং দেশের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।