তিন দিন বন্ধ থাকবে জাতীয় নাট্যশালার দুটি মিলনায়তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ ও ৩ জানুয়ারি এবং মঙ্গলবারের সাপ্তাহিক ছুটিসহ মোট তিন দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার দুটি মিলনায়তন বন্ধ থাকবে। জাতীয় নাট্যশালার মঞ্চ ব্যবস্থাপক আরিফ হায়দার বললেন, ‘জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটার হলের মঞ্চে কাঠের তৈরি মেঝের বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে। এই মুহূর্তে তা মেরামত করা সম্ভব না হলে শিল্পীরা যেকোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এ ছাড়া শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোরও প্রয়োজনীয় মেরামত প্রয়োজন। সব মিলিয়ে নাট্যকর্মীদের স্বার্থেই মিলনায়তন দুটি দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’