তিন দিন শুধুই কথক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথক নাচের একটি দৃশ্য
কথক নাচের একটি দৃশ্য

ধ্রুপদি নাচের জনপ্রিয় ধারা কথক নাচ নিয়ে শুরু হচ্ছে তিন দিনের উৎসব। আজ সন্ধ্যা ৬টায় ছায়ানট মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ঢাকা ও ঢাকার বাইরের ৯টি জেলা থেকে ১৩৫ জন কথকশিল্পী এতে অংশ নেবেন।

চতুর্থবারের মতো আয়োজিত এই নৃত্য উৎসবের আয়োজন করেছে কথক নৃত্য সম্প্রদায়।
আয়োজক কথক নৃত্য সম্প্রদায়ের প্রধান কথক গুরু সাজু আহমেদ জানিয়েছেন, ‘প্রতি বছর এই সময়টাতেই উৎসবটি হয়ে আসছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্য আলেখ্য ‘ভানু সিংহের পদাবলী’ পরিবেশন করবে সিলেটের একটি দল।’
উৎসবের দ্বিতীয় দিন সকাল থেকে থাকবে তিন প্রজন্মের নৃত্যশিল্পীদের নিয়ে একটি আলোচনা। তাতে অংশ নেবেন দেশের প্রায় সব নৃত্যশিল্পী ও শিক্ষকেরা। এবারের আয়োজনে ‘জীনাৎ জাহান স্মৃতি পদক-১৪২২’ দেওয়া হবে নৃত্যশিল্পী লুবনা মরিয়মকে।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় অতিথিদের বক্তব্যের পরেই থাকবে দলীয় ও একক কথক নৃত্য পরিবেশনা।