তিন দিনের সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’ এই উৎসবের আয়োজন করছে।গতকাল বিকেলে কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। এর আগে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার।প্রথম দিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল জয়ধ্বনির সদস্যদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এই উৎসবের আজ ও আগামীকালের আয়োজনের মধ্যে থাকছে ফিরে এসো বেহুলা চলচ্চিত্র প্রদর্শনী, আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক, সমাপনী ও পুরস্কার বিতরণী, পুনর্মিলনী এবং গানের অনুষ্ঠান।