তিন দিনের 'গৌড়ীয় নৃত্য' কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন বাংলার শাস্ত্রীয় নৃত্য ‘গৌড়ীয় নৃত্য’র ওপর তিন দিনের কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ কর্মশালা। র্যা চেল প্রিয়াঙ্কা প্যারিস পরিচালিত এ কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন নৃত্য সংগঠনের ৪০ জন নৃত্যশিল্পী অংশ নেবেন। আজ বেলা তিনটায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ৫ নম্বর মহড়াকক্ষে এ কর্মশালা উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হবে বলে জানানো হয়।