তিন নতুনের সঙ্গে মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন l ছবি: প্রথম আলো
আনিসুর রহমান মিলন l ছবি: প্রথম আলো

ঢাকার চলচ্চিত্রে দিন দিন ব্যস্ততা বাড়ছে আনিসুর রহমান মিলনের। সেই ধারাবাহিকতায় এবার আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মিলন। মজার বিষয়, তিনটি ছবিতেই তিনজন নতুন অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে মিলনকে। ছবি তিনটি হলো অনন্য মামুনের ভালোবাসার গল্প, সায়মন তারেকের ক্রাইম রোড ও রাশিদ পলাশের নাইওর। মিলন বলছিলেন, ‘ভালোবাসার গল্প ছবিতে থাকছেন আফরিন, ক্রাইম রোড-এ শায়লা সাবি আর সাদিয়া থাকছেন নাইওর ছবিতে।’
কো-আর্টিস্ট হিসেবে নতুন তিনজনকে নিয়ে মিলন বললেন, ‘চরিত্রের প্রয়োজনেই পরিচালকেরা তিনজন নতুন শিল্পীকে নায়িকা হিসেবে নিয়েছেন। তবে তাঁদের তিনজনকেই আলাদা আলাদাভাবে এক মাস ধরে গ্রুমিং করানো হচ্ছে। পাশাপাশি নাচের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তাই আশা করছি, নতুনদের সঙ্গে বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি থাকবে না।’ এ মাসের শেষের দিক থেকে পর্যায়ক্রমে তিনটি ছবির শুটিং শুরু হবে।
মিলন জানান, শিগগিরই দেবাশীষ বিশ্বাস, নাদের চৌধুরী ও সাইদুর রহমান মানিকের একটি করে আরও তিন ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন। ছবিগুলোর নাম এখনো ঠিক হয়নি। মিলন এখন কাজ করছেন সাইফ চন্দনের টার্গেট ও হাবিবুল ইসলাম হাবিবের রাত্রীর যাত্রী ছবিতে।