তিন নির্মাতার প্রশিক্ষণ জুলাই থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের জয়গান চলচ্চিত্র কর্মশালায় প্রশিক্ষণ দেবেন নূরুল আলম আতিক, অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমন। কথা ছিল, এ কর্মশালায় আগ্রহীদের ৩০ মার্চের মধ্যে যোগাযোগ করতে হবে। কর্মশালার আয়োজক প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টার সূত্রে জানা গেছে, সময় বাড়ানো হয়েছে। তিন মাসের এ কর্মশালা শুরু হবে জুলাই মাসে। তাই আগ্রহীদের ৩০ জুনের মধ্যে যোগাযোগ করতে হবে। বিস্তারিত জানা যাবে www.celebratinglifebd.com ঠিকানায়। বিজ্ঞপ্তি।