তিন পায়ে আলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

এক পায়ে আঘাত লেগেছে। তাই এখন সেই পা আর মাটিতে ফেলছেন না আলিয়া ভাট। চিকিৎসকের মানা আছে। পা যেন তাঁর মাটিতে না পড়ে, সে জন্য ইদানীং সবখানে ক্রাচ নিয়ে যাচ্ছেন তিনি। এক পা বাঁচাতে এখন তিন পায়ে চলছেন হাইওয়ে-নায়িকা। কিছুদিন আগে একটি গানের চিত্রায়ণের সময় পায়ের মাংসপেিশতে আঘাত পান এই ভাটকন্যা। তবে ঘাবড়ানোর কিছু নেই, টুইটের মাধ্যমে সবাইকে এভাবেই আশ্বস্ত করেছেন আলিয়া। জানিয়েছেন, এই ক্রাচ তাঁর কিছুদিনের সঙ্গীমাত্র৷ চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত মিললেই আলিয়া আবারও নিজ পায়ে দাঁড়াতে পারবেন।