তিন বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর পর আসছে বাদশা বুলবুলের নতুন একক অ্যালবাম। এবার তিনি কাজ করছেন পুরোনো দিনের কিছু জনপ্রিয় গান নিয়ে। সব কটি গানই চূড়ান্ত হয়েছে। অ্যালবামের গানগুলোর শিল্পীদের মধ্যে রয়েছেন কিশোর কুমার, মান্না দে, সুবীর সেন, সতীনাথ মুখোপাধ্যায়, আবদুল জব্বার, খালিদ হাসান মিলু প্রমুখ। বাদশা বুলবুল জানান, নিজের স্টুডিওতে প্রায় দুই বছর ধরে নতুন এই অ্যালবামের কাজ করছেন। তিনি বললেন, ‘শিল্পীদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তাঁদের গানের কথা ও সুর অবিকৃত রেখে এ সময়ের মতো করে গানগুলো তৈরি করেছি। বিভিন্ন অনুষ্ঠানে পুরোনো দিনের অনেক গানের অনুরোধ পেতাম। অনেকেই পুরোনো দিনের গান নিয়ে অ্যালবাম তৈরির জন্য বলতেন। সবার কথা ভেবেই এ ধরনের অ্যালবাম করার পরিকল্পনা করেছি। আর আমার নিজেরও ইচ্ছা ছিল।’ ঈদের জন্য তৈরি অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি।