তিন বছর পর অভিনয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিশাকে এখন সবাই চেনেন উপস্থাপক হিসেবে। তানিশা কিন্তু অভিনয়ও করেছেন। প্রথমটি ছিল আফজাল হোসেনের এক আকাশের তারা নামের একটি ধারাবাহিক নাটক। সেটা ২০০৪ সালের ঘটনা। প্রচারিত হয়েছিল চ্যানেল আইয়ে। এরপর আরও কয়েকটি নাটকে কাজ করেন। সর্বশেষ কাজ করেন ২০০৮ সালে। আফজাল হোসেনের পরিচালনায় এই নাটকের নাম নায়িকা। তিন বছর পর আবারও অভিনয় করলেন তানিশা। এবারের নাটক ভালোবাসার অনুষঙ্গ। নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ।তানিশা বলেন, ‘উপস্থাপনার কাজটাই বেশি করছি। এর বাইরে আর কিছু করতে চাই না। মজার ব্যাপার হলো, এই নাটকেও আমার চরিত্রটি একজন উপস্থাপিকার। তাই রাজি হয়েছি।’পরিচালক সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল এনটিভিতে দেখানো হবে নাটকটি।