তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব অনুরোধ-উপরোধ আর যুক্তিতর্ক মাঠে মারা গেল। যুক্তরাষ্ট্রের আটলান্টার আদালত বহাল রাখার নির্দেশ দিয়েছেন অভিনেতা ওয়েসলি স্নাইপসকে দেওয়া শাস্তি। ১৫ মিলিয়ন ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড হয়েছিল সাড়া জাগানো অ্যাকশন সিরিজ ব্লেড-এর এই অভিনেতার। ৪৭ বছর বয়সী ওয়েসলি স্নাইপসের আইনজীবীরা তাঁর এই দণ্ডাদেশকে ‘অযৌক্তিক’ বলে দাবি তুলেছিলেন। দুবারের অস্কারজয়ী ডেনজেল ওয়াশিংটন বিচারকের কাছে আবেদন পাঠিয়েছিলেন ওয়েসলিকে অন্তত কারাভোগ থেকে রেহাই দেওয়ার। কিন্তু কাজ হয়নি কোনো কিছুতেই। ওয়েবসাইট।