তিন মাস পর ‘এক শ বস্তা চাল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক শ বস্তা চাল নাটকটি জাপান দূতাবাসের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ মঞ্চে আনে ২০০৬ সালের সেপ্টেম্বরে। নাটকটি লিখেছেন ইউজো ইয়ামামতো, নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। এটি অনুবাদ করেছেন আবদুস সেলিম। এরই মধ্যে দেশ-বিদেশে নাটকটির ৪৫টি প্রদর্শনী হয়েছে। তিন মাস পর আজ (শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে।নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘নাটকটি দর্শকের কাছে যথেষ্ট আবেদন তৈরি করেছে। প্রতি মাসেই নাটকটির প্রদর্শনী দরকার। মিলনায়তন বরাদ্দের সংকটের কারণে তিন মাস দেরি হয়ে গেল। আগামী বছর গোড়ার দিকে নাটকটির সুবর্ণজয়ন্তী উৎসব করার পরিকল্পনা করছি।’