তিন মাস পর ‘খনা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বটতলার খনা নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা। এখন তিনি উচ্চতর পড়াশোনার জন্য বিদেশে আছেন। আর তাই খনা নাটকের প্রদর্শনীও আটকে ছিল তিন মাস। এবার এই নাটকে অভিনয় করবেন কাজী রোকসানা পারভীন। আজ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে খনা নাটকের প্রদর্শনী হবে। বটতলার প্রধান নির্বাহী মিজানুর রহমান বললেন, ‘কাজী রোকসানা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন। গোড়া থেকেই তিনি বটতলার সঙ্গে আছেন। তবে খনা নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। এবারই প্রথম তিনি খনা চরিত্রে অভিনয় করছেন। আমরা আশা করছি, নিত্রার মতো খনা চরিত্রে তাঁর অভিনয়ও দর্শকদের ভালো লাগবে।’খনা নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।