তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালত হলিউডের এই অভিনেত্রীকে তিন মাসের কারাদণ্ড দেন। মাত্রাতিরিক্ত মদ্যপানের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন লোহান। জামিনে থাকা অবস্থায় অ্যালকোহলের ওপর নিয়মিত ক্লাস করার নির্দেশ ছিল তাঁর ওপর। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ডিসেম্বরে সাত দিন ক্লাসে যাননি তিনি। আর সেটাই হয়েছে কাল। ‘আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। শত ব্যস্ততার মধ্যেও ক্লাসগুলো করার চেষ্টা করেছি। মাঝে ছেদ পড়েছে। আমি নিজের ইচ্ছায় করেনি সেটা।’ কান্নাজড়িত কণ্ঠে বললেন লোহান। তবে আদালতের নির্দেশ এখনই তামিল হচ্ছে না। ২০ জুলাই লোহানকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ওয়েবসাইট।